সোমবার ভোররাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যাক্তির। ঘটনাটি ঘটে পুরাতন মালদার নারায়নপুর পোপড়া মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের।
জানাজায়, আজ ভোররাতে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে মোটরসাইকেলে করে মালদা থেকে গাজোলের দিকে জাচ্ছিলেন ইংরেজবাজার থানার অন্তর্গত মকদমপুরের বাসিন্দা কৃষ্ণ কিঙ্কর দাস(৬৭)। সেই সময় দশ চাকার একটি লরি গাজোলের দিকে যাচ্ছিল। নারায়নপুর পোপড়া মোড়ের কাছে লরিটি ওই মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে ধাক্কা মারে এবং পিসে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এরপর ময়না তদন্তে পাঠানো হয়। আঘত লরিটিকে আটক করে লরির চালককে গ্রেফতার করেছে মালদা থানার পুলিশ।